© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না

শেয়ার করুন:
ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না

ফাইল ছবি

own-reporter
০৫:২০ পিএম | ৩০ ডিসেম্বর, ২০২০

দেশের ইতিহাসে বিএনপির ভোট ডাকাতির রেকর্ড কেউ ভাঙতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওবায়দুল কাদের সভায় যুক্ত হন।

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম ও উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির যে কোন শান্তিপূর্ণ কর্মসূচিকে স্বাগত জানাই। কিন্তু আন্দোলনের নামে কোন নৈরাজ্য মেনে নেয়া হবে না। যদি বিএনপি আন্দোলনের নামে হটকারী ও বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন