© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উচ্ছেদ অভিযান ব্যক্তির বিরুদ্ধে নয়- তাপস

শেয়ার করুন:
উচ্ছেদ অভিযান ব্যক্তির বিরুদ্ধে নয়- তাপস
own-reporter
০৭:৫২ পিএম | ৩০ ডিসেম্বর, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে চলমান অভিযান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, অবৈধ দখলদারদের বিরুদ্ধে। এ অভিযানকে বাধাগ্রস্ত করা যাবে না।

বুধবার (৩০ ডিসেম্বর) ডিএসসিসির ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো বালুর মাঠ সংলগ্ন এলাকায় বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তাপস।

গতকাল (মঙ্গলবার) নকশা বহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এর দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ওরফে দেলু। বুধবার এই মামলা গ্রহণ করে তা তদন্তের নির্দেশ দেন আদালত।

এদিকে মঙ্গলবার আদালতে মামলার আবেদনের পর সাঈদ খোকন অভিযোগ করেন, বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস দেলোয়ার হোসেন ওরফে দেলুকে দিয়ে সব নোংরামি করছেন। এতে করে তার নিজের ও দলের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে।

অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছেন মেয়র ফজলে নূর তাপস।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন