© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
international-desk
০৮:৪৫ এএম | ০৩ ফেব্রুয়ারি, ২০১৯

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যায় দেশটির জোহানেসবার্গ প্রভিন্সের সোয়েটো এলডেরাডো পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হুদা বিপ্লবের বাড়ি ফেনীর দাগনভূইয়া পৌরসভার উত্তর শ্রীধরপুর গ্রামে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৮টার দিকে নাজমুল হুদা বিপ্লব এলডেরাডো পার্কের দোকানে একা ছিলেন। সন্ত্রাসীরা দোকানের ভিতরে ঢুকে তাকে গুলি করলে তিনি দোকান মালিকের ঘরের দিকে ছুটেন।

তাকে ধাওয়া করে দোকান মালিকের ঘরের সামনে সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন