© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ত্র মামলায় যাবজ্জীবন, চাঁদাবাজি মামলায় খালাস নূর হোসেন

শেয়ার করুন:
অস্ত্র মামলায় যাবজ্জীবন, চাঁদাবাজি মামলায় খালাস নূর হোসেন
own-reporter
০৬:০৭ পিএম | ০৬ জানুয়ারি, ২০২১

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অস্ত্র মামলায় তার এ সাঁজা ঘোষণা করা হয়। এছাড়া অপর একটি চাঁদাবাজি মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আক্তার গণমাধ্যমকে জানান, ২০১৪ সালের ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় রেললাইনের পাশ থেকে নূর হোসেনের অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত নূর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই মামলার একমাত্র আসামি তিনি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন