© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতিতে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে একটি মহল : কাদের

শেয়ার করুন:
রাজনীতিতে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে একটি মহল : কাদের
own-reporter
০৫:১২ পিএম | ১২ জানুয়ারি, ২০২১

মাঠের রাজনীতিতে সফলতা না পেয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে। কোন অপপ্রচার বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া যাবে না বলে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার কৌশল’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালায় যুক্ত হন।

তিনি বলেন, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে যারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে, তাদের বিপক্ষে সবাইকে সত্য প্রচারে অনলাইন একটিভিস্ট গ্রুপ গড়ে তুলতে হবে।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্র এখনো বিকাশমান ধারায় এগিয়ে যাচ্ছে । গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইলে সরকারকে সহযোগিতা করুন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অক্লান্ত পরিশ্রমে দেশের আইসিটি খাতে ইতিমধ্যে  নীরব বিপ্লব ঘটেছে, রাজধানী থেকে প্রত্যন্ত জনপদে আজ হাতের মুঠোয় বিশ্ব যোগাযোগের নেটওয়ার্ক।

টাইমস/এসজে

মন্তব্য করুন