© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অর্থপাচার : পিকে হালদারের গার্লফ্রেন্ড গ্রেপ্তার

শেয়ার করুন:
অর্থপাচার : পিকে হালদারের গার্লফ্রেন্ড গ্রেপ্তার
own-reporter
০৪:১৭ পিএম | ১৩ জানুয়ারি, ২০২১

সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারকারী আলোচিত পিকে হালদারের (প্রশান্ত কুমার হালদার) বান্ধবী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৩ জানুয়ারি) অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন দুদকের একটি দল রাজধানীর ধানমণ্ডির একটি বাসা থেকে পিকে হালদারের এই গার্লফ্রেন্ডকে গ্রেপ্তার করে দুদক কার্যালয়ে নিয়ে আসে।

দুদকের একটি সূত্র জানিয়েছে, পিকে হালদারের যোগসাজশে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন অবন্তিকা বড়াল। এছাড়া পিকে হালদারের অর্থনৈতিক নানা অবৈধ কর্মকাÐে সরাসরি জড়িত ছিলেন এই নারী। অবৈধভাবে অর্জিত এসব অর্থ বিদেশে পাচার করেছেন অবন্তিকা ও পিকে হালদার।

এর আগে অবন্তিকাকে ২৮ ডিসেম্বর সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেয়া হয়। কিন্তু তিনি যথাসময়ে দুদক কার্যালয়ে হাজির হননি।

জানা গেছে, পদ-পদবি ব্যবহার করে প্রশান্ত কুমার হালদার অন্তত ৫০০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। নিজের মা, স্ত্রী, ভাইসহ পরিবারের অন্যান্য সদস্য এবং স্বজনদেরও এসব অর্থনৈতিক কেলেঙ্কারীতে যুক্ত করছেন পিকে হালদার।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন