© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুদকের মামলায় ইশরাককে আত্মসমর্পনের আদেশ হাইকোর্টের

শেয়ার করুন:
দুদকের মামলায় ইশরাককে আত্মসমর্পনের আদেশ হাইকোর্টের

প্রতিকী ছবি

own-reporter
০৪:০০ পিএম | ১৮ জানুয়ারি, ২০২১

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের খালাসের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। ইশরাক হোসেনকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান গণমাধ্যমকে জানান, দুদকের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আর ইশরাক হোসেনকে যে আদালত খালাস দিয়েছন সেই আদালতে আত্মসমপর্ণ করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

এর আগে একইদিন সকালে ইশরাক হোসেনের দুর্নীতির মামলায় খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। গত বছরের ২৩ নভেম্বর দুদকের করা এক মামলায় ইশরাক হোসেনকে বেকসুর খালাস দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন