© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিয়ানমারকে বিনামূল্যে ভ্যাকসিন দিবে ভারত

শেয়ার করুন:
মিয়ানমারকে বিনামূল্যে ভ্যাকসিন দিবে ভারত
international-desk
০৪:১৮ পিএম | ২০ জানুয়ারি, ২০২১

মিয়ানমার, ফিলিপাইন, মরিশাস ও বাংলাদেশসহ ১২টি প্রতিবেশি দেশকে নিজেদের উদ্ভাবিত করোনার ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে তালিকা থেকে বাদ পড়েছে পাকিস্তান।

অনেকটা ভ্যাকসিন কূটনীতির অংশ হিসেবেই করোনার এই টিকা দেশগুলোকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। প্রতিবেশী দেশগুলোর তাৎক্ষণিক চাহিদা পূরণে ভ্যাকসিনের প্রথম চালান বিনামূল্যে বিতরণ করা হবে। এর মধ্যে কোভ্যাক্সিন পাঠানো হবে মঙ্গোলিয়া, ওমান, মিয়ানমার, ফিলিপাইন, বাহরাইন, মালদ্বীপ ও মরিশাসে। আর কোভিশিল্ড পাঠানো হবে ভুটান, আফগানিস্তান, নেপাল, বাংলাদেশ এবং সিশেলস-এ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ভারত সরকারের কাছ থেকে ভ্যাকসিনের আরো ৪৫ লাখ ডোজের চাহিদাপত্র পেয়েছে ভারত বায়োটেক। যার মধ্যে আট লাখেরও বেশি ডোজ বিনামূল্যে দেওয়া হবে। এগুলো বিভিন্ন দেশে সরবরাহ করা হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন