© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরমাণু চুক্তিতে ফিরতে বাইডেনের প্রতি আহ্বান ইরানের

শেয়ার করুন:
পরমাণু চুক্তিতে ফিরতে বাইডেনের প্রতি আহ্বান ইরানের
international-desk
০৬:২৪ পিএম | ২০ জানুয়ারি, ২০২১

ছয় বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালে তেহরানের স্বাক্ষরিত পরমাণু চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

বুধবার যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডেমোক্র্যাট বাইডেন। রুহানি আশা প্রকাশ করেন তিনি ওয়াশিংটনকে ইরান পরমাণু চুক্তিতে ফিরিয়ে নিবেন এবং ইরানের উপর যুক্তরাষ্ট্রের দেওয়া সব নিষেধাজ্ঞা তুলে নিবেন।

বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে রুহানি বলেন, যদি ওয়াশিংটন এই চুক্তিতে ফিরে আসে তাহলে চুক্তিতে দেয়া সব প্রতিশ্রুতির প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল থাকবে ইরান।

এসময় ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে ইরানি প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। ইরানের ওপর তার সর্বোচ্চ চাপের নীতি পুরোপুরি ব্যর্থ হয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন