© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবশেষে হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প

শেয়ার করুন:
অবশেষে হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প
international-desk
০৮:০৭ পিএম | ২০ জানুয়ারি, ২০২১

রাত পোহালেই শপথ নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর তাই নতুন প্রেসিডেন্টের অভিষেকের আগেই হোয়াইট হাউস ত্যাগ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সোয়া পাঁচটার দিকে বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ানে করে মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ডিউজের উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়েন ট্রাম্প। এসময় তার সঙ্গে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন।

এসময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, দায়িত্ব পালনকালে আমি অনেক কিছু অর্জন করেছি। আমি এবং আমার স্ত্রী মেলানিয়া মার্কিনিদের ভালোবাসি।

জো বাইডেনের শপথ অনুষ্ঠানে থাকবেন না ট্রাম্প। আর এই ঘোষণা তিনি অনেক আগেই দিয়েছিলেন। এছাড়া বিদায়ী ভাষনেও ট্রাম্প নমনীয়তার চিহ্ন মাত্র রাখেননি। তিনি যুক্তরাষ্ট্রে নতুন দলের চলন শুরু করার ইঙ্গিত দিয়েছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন