© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিকে হালদারের আইনজীবীসহ দুই সহযোগী গ্রেপ্তার

শেয়ার করুন:
পিকে হালদারের আইনজীবীসহ দুই সহযোগী গ্রেপ্তার
own-reporter
০৫:২০ পিএম | ২১ জানুয়ারি, ২০২১

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় পিকে হালদারের ব্যক্তিগত আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়। দুদকের অনুসন্ধান কর্মকর্তা কমিশনের উপপরিচালক মো. সালাউদ্দিন তাদের গ্রেপ্তার দেখান।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় পিকে হালদারের এ দুই সহযোগীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গত ১৩ জানুয়ারি পিকে হালদারের আরেক সহযোগী অবন্তিকা বড়ালকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় দুদক। মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় গত ৪ জানুয়ারি গ্রেপ্তার করা হয় পিকে হালদারের আরেক সহযোগী শংখ বেপারিকে।

দুদক কর্মকর্তারা বলছেন, পিকে হালদার তার নিজের, আত্মীয়দের, বন্ধু ও কর্মচারীদের নাম ব্যবহার করে আটটি কোম্পানিতে ৬৭ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার ১৯৯ টাকা বিনিয়োগ করেছেন, অনুসন্ধানে যার বৈধ কোনো উৎস মেলেনি।

পিকে হালদারকে গ্রেপ্তারে ইতিমধ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন