© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুসলিম দেশগুলোর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন

শেয়ার করুন:
মুসলিম দেশগুলোর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন বাইডেন
international-desk
০৭:১৫ পিএম | ২১ জানুয়ারি, ২০২১

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথের পরেই বিশ্ব শান্তি ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে নানা ইতিবাচক পদক্ষেপের আভাস দিয়েছেন জো বাইডেন। এরই মধ্যে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশ বাতিল করেছেন। এসবের মধ্যে অন্যতম কয়েকটি মুসলিম দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন জো বাইডেন।

বুধবার (২০ জানুয়ারি) সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন এবং প্রথম দিনেই অফিসে বসে তিনি ১৫টি নির্বাহী আদেশে সই করেন।

বাইডেনের এই সিদ্ধান্তের ফলে ধারণা করা হচ্ছে- ট্রাম্প প্রশাসন যে একাধিপত্যবাদী নীতি অনুসরণ করছিল তা থেকে বাইডেন প্রশাসন বেরিয়ে আসবে।

শপথ নেয়ার পর প্রথম দিনে ট্রাম্পের বেশ কয়েকটি সিদ্ধান্ত বাতিল করেছেন। তার মধ্যে রয়েছে, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রকল্প, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত। জো বাইডেন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আবারও আমেরিকাকে সদস্য করতে চাইছেন।

তবে ট্রাম্প যেসব মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, জো বাইডেন প্রথম দিনেই তা বাতিল করেছেন। এর মধ্য দিয়ে এটাই পরিষ্কার যে, বাইডেন প্রশাসন বিশ্ব দরবারে এক নতুন আমেরিকাকে উপস্থাপন করতে চান। সূত্র- পার্স টুডে

 

টাইমস/এসএন

মন্তব্য করুন