© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরাকে মার্কিন সেনা বহরে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

শেয়ার করুন:
ইরাকে মার্কিন সেনা বহরে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
international-desk
০৯:০৮ পিএম | ২৩ জানুয়ারি, ২০২১

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাবহরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাণহানীর কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ইরাকি গণমাধ্যম 'সাবিরিন' তাদের প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (২২ জানুয়ারি) রাতে ইরাকের সালাউদ্দিন প্রদেশে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট পরিবহনের সময় একটি বহরে হামলার ঘটনা ঘটে। ভয়াবহ এ হামলায় মার্কিন সেনাদের লজিস্টিক ইকুইপমেন্ট বহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরাকি অন্যান্য গণমাধ্যম বলছে, দেশটিতে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে চালানো হামলাগুলোর মধ্যে এটি ছিল ভয়ঙ্কর। এ হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি। যুক্তরাষ্ট্রও এ ব্যাপারে এখন পর্যন্তু মুখ খোলেনি।

কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি ও বহরে বেশ কয়েকটি হামলা হয়েছে। তবে এবারের হামলাটি অত্যন্ত ভয়াবহ। এই হামলার ঘটনা সদ্য দায়িত্ব নেয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ওপর একটা চাপ ফেলতে পারে। বাইডেনকে চাপের মুখে ফেলতেই এ হামলা চালানো হতে পারে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা।

ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল অনেক দিন ধরেই দেশটিতে অবস্থানরত মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এমনকি ইরাকের পার্লামেন্টেও এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন