© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভ্যাকসিন ইসূতে অপপ্রচার চালাচ্ছে বিএনপি : কাদের

শেয়ার করুন:
ভ্যাকসিন ইসূতে অপপ্রচার চালাচ্ছে বিএনপি : কাদের
own-reporter
০৬:১৫ পিএম | ২৪ জানুয়ারি, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টিকা সংগ্রহের আগেই বিএনপির টিকা ব্যবস্থাপনা নিয়ে দুর্নীতির কল্পিত অভিযোগ এবং টিকা নিয়ে অপপ্রচার একসূত্রে গাঁথা।

রোববার (২৪ জানুয়ারি) মন্ত্রী তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি করোনাকালে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে ন্যক্কারজনক রাজনীতি করছে। সরকারের অন্ধ বিরোধিতা করতে গিয়ে বিএনপি নিজেদের এখন জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।

এ সময় দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

দলের সাংগঠনিক চিত্র তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের ঢাকা মহানগরসহ বেশ কিছু জেলা কমিটি ইতোমধ্যেই অনুমোদন দেয়া হয়েছে। আর যেসব জেলা কমিটি এখনো দেয়া হয়নি সেসব জেলা কমিটিগুলো যথাযথ প্রক্রিয়া শেষে অনুমোদন দেয়া হবে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন