পি কে হালদারের আরও দুই সহযোগী গ্রেপ্তার
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সংশ্লিষ্টতায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
গ্রেপ্তাররা হল- পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হক। সোমবার (২৫ জানুয়ারি) সকালে তাদের আদালতে তোলা হবে। দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন বলে দুদক সূত্রে জানা গেছে।
এ নিয়ে পিকে হালদার সংশ্লিষ্টতায় ছয়জনকে গ্রেফতার করলো দুদক। গ্রেফতার বাকি চারজন হলেন- পি কে হালদার সহযোগী শংখ বেপারী, পিকে হালদারের বান্ধবী অবান্তিকা বড়াল, পিকে হালদারের আইনজীবী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধা।
টাইমস/এসজে/এসএন