© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাত দিনের মধ্যে ডাকসুর তফসিল ঘোষণা

শেয়ার করুন:
সাত দিনের মধ্যে ডাকসুর তফসিল ঘোষণা
central-desk
১০:২৯ এএম | ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আগামী সাত দিনের মধ্যে ঘোষণা করা হবে। সোমবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান।

প্রধান রিটার্নিং অফিসারের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। তবে এ সিদ্ধান্তের বিপরীত অবস্থানে রয়েছেন ছাত্রদলসহ বাম সংগঠনগুলো।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি হয়েছেন আল মেহেদী তালুকদার বলেন, আগে সহ-অবস্থান নিশ্চিত করতে হবে, পরে তফসিল ঘোষণা।

ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার সভাপতি লিটন নন্দী বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হলে সে নির্বাচন একটি প্রহসনে পরিণত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের কোনো প্রহসনকে ছাড় দেবে না।

 

টাইমস/জিএস

মন্তব্য করুন