© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড

শেয়ার করুন:
এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড

ফাইল ছবি

own-reporter
০৮:২২ পিএম | ২৮ জানুয়ারি, ২০২১

নাগরিকত্ব বিক্রি ও মানব পাচারের মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দিয়েছেন কুয়েতের একটি আদালত। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ রায় দেয়া হয়েছে।

এদিকে এমপি পাপুলের সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে এ চিঠি পাঠানো হয়।

এর আগে গত বছরের ৬ জুন কুয়েতের আদালতের আদেশে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার হন সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল। একই সময়ে পাপুল ও তার পরিবারের নামে বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনেদেনের তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে দুদক।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন