© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণতন্ত্র প্রতিষ্ঠার পর নির্বাচন কমিশনকে শাস্তি দিতে হবে : ডা. জাফরুল্লাহ

শেয়ার করুন:
গণতন্ত্র প্রতিষ্ঠার পর নির্বাচন কমিশনকে শাস্তি দিতে হবে : ডা. জাফরুল্লাহ

ফাইল ছবি

own-reporter
০৪:২৩ পিএম | ২৯ জানুয়ারি, ২০২১

বর্তমান নির্বাচন কমিশনকে ‘সিরিয়াল কিলার’ বলে আখ্যা দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, সরকার, আমলা ও পুলিশের মদদপুষ্ট এই নির্বাচন কমিশন গণতন্ত্র, আশা-আকাঙ্কাগুলো একের পর এক হত্যা করেই চলেছে। তারা একবার হত্যা করে থামছে না, তারা বারবার একই কাজ করছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেক্লাবের সামনে এক মানববন্ধনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের এমপি বিদেশের মাটিতে যখন সাজাপ্রাপ্ত হয়, তখন আমাদের দেশের বিচারালয় ঘুমিয়ে থাকে। দেশের বিচার ব্যবস্থা নির্জিব পাথরের মত হয়ে গেছে। তারা সবকিছু দেখেও দেখে না, শুনেও শুনে না।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করে এই নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনতে হবে। এই নির্বাচন কমিশন থেকে শুধু ভাল কথা বলে তার লাভ কী? বরং পদত্যাগ করলে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে দৃষ্টান্ত তৈরি হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন