যশোরের ভোট কেন্দ্রের কাছে শতাধিক বোমা বিস্ফোরণ
যশোরের মণিরামপুর পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমানের ওপর হামলা হয়েছে। এসময় ৯ নম্বর বি-জয়রামপুর কেন্দ্রের অদূরে মুহুর্মুহু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৭টার দিকে কাউন্সিলর প্রার্থী হাবিবর রহমান তার এজেন্টদের নিয়ে বি-জয়রামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিলেন। বেলতলা এলাকায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী আইয়ুব পাটোয়ারীর সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। পরে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়ার উদ্দেশ্যে একের পর এক বোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে ভোটাররা আতংকিত হয়ে ছুটাছুটি শুরু করেন।
কাউন্সিলর প্রার্থী হাবিবর রহমান জানান, প্রতিপক্ষ আইয়ুব পাটোয়ারীর সমর্থকরা এই হামলা চালিয়েছে। তার মাথায় ও বুকে আঘাত লেগেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।
টাইমস/এসজে/এসএন