© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে ভোটকেন্দ্রে নৌকার এজেন্টের ওপর হামলা, আহত ৩

শেয়ার করুন:
ঝিনাইদহে ভোটকেন্দ্রে নৌকার এজেন্টের ওপর হামলা, আহত ৩
own-reporter-jhenaidah
০৪:১২ পিএম | ৩০ জানুয়ারি, ২০২১

ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলামের সমর্থকদের হামলায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফারুক হোসেনের এজেন্টসহ আহত হয়েছেন তিনজন।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে হরিনাকুন্ডু পৌরসভার জোড়া পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোট চলাকালীন সময়ে হঠাৎ কাউন্সলর প্রার্থী সাইফুল ইসলামের লোকজন ভোট কেন্দ্রে ঢুকে সাগর আলীকে কুপিয়ে আহত করে। এ হামলায় আরও দুইজন আহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানান ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন