© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বন্দুকধারীর গুলিতে ইরাকি ঔপন্যাসিক নিহত

শেয়ার করুন:
বন্দুকধারীর গুলিতে ইরাকি ঔপন্যাসিক নিহত
international-desk
১২:১৬ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

ইরাকের কারবালা শহরে এক বন্দুকধারীর গুলিতে ঔপন্যাসিক আলা মাশজুব নিহত হয়েছেন। বন্দুকধারী মোটরসাইকেলযোগে এসে তাকে গুলি করে।

স্থানীয় সময় শনিবার রাতে মাশজুবের নিজের বাড়ির কাছে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, বাড়ি ফেরার সময় ৫০ বছর বয়সী মাশজুবকে লক্ষ্য করে বন্দুকধারী বেশ কয়েকবার গুলি ছোড়ে।

হত্যাকাণ্ডের উদ্দেশ্য পরিষ্কার নয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি বলে জানিয়েছে তারা।

ইরাক সাংস্কৃতিক দৃশ্যপট এর অন্যতম এক লেখক ও স্রষ্টাকে হারালো বলে রোববার দেশটির সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী আব্দুল আমির আল হামদানি এক বিবৃতিতে জানিয়েছেন।

মাশজুব কারবালার নাগরিক সমাজেও সক্রিয় ছিলেন। রোববার কারবালাতেই তার জানাযা ও দাফন হয়।

বেশ কয়েকটি উপন্যাস ও ছোট গল্প সংকলনের রচয়িতা আলা মাশজুব স্থানীয় ও আঞ্চলিক কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন