© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্ষণের পর বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যা : প্রধান আসামির দায় স্বীকার

শেয়ার করুন:
ধর্ষণের পর বিশ্ববিদ্যালয় ছাত্রী হত্যা : প্রধান আসামির দায় স্বীকার
own-reporter
০৫:৩৭ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২১

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি মুর্তজা রায়হান চৌধুরী। আর আসামি নুহাত আলম তাফসীরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৬ ফেব্রুয়ারি) পুলিশ ও আদালতের একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সূত্রটি জানিয়েছে, শুক্রবার রিমান্ড চলাকালে স্বেচ্ছায় দায় স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আর শনিবার নুহাত আলম তাফসীরকে রিমান্ড শেষে আদালতে হাজির করলে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসা থেকে ডিজে নেহাকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত শিক্ষার্থীর বাবার করা মামলায় ডিজে নেহা এজাহারভুক্ত আসামি। এই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন