© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আফগানিস্তানে বিমান হামলায় ১৮ তালেবান নিহত

শেয়ার করুন:
আফগানিস্তানে বিমান হামলায় ১৮ তালেবান নিহত

ছবি- সংগৃহিত

international-desk
০৬:৩০ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২১

আফগানিস্তানের সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৮ তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগান সরকার।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগড়হার প্রদেশের পার্বত্য শেরজাদ জেলায় তালেবানদের স্থাপনায় বিমান হামলা চালায় সরকারি বাহিনী। হামলায় তালেবানের ১৮ যোদ্ধা নিহত হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি আফগান নিরাপত্তা বাহিনী তালেবানের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে। এরই অংশ হিসেবে শেরজাদ জেলায় এই হামলা চালানো হয়। তবে বিমান হামলার ঘটনায় তালেবানের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য গণমাধ্যমে আসেনি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন