© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হিমালয়ে তুষারধস : ভারতে নিখোঁজ দেড় শতাধিক

শেয়ার করুন:
হিমালয়ে তুষারধস : ভারতে নিখোঁজ দেড় শতাধিক
international-desk
০৫:৪২ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২১

তুষারধসে ভারতের উত্তরখণ্ডে দেড় শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। তুষারধসে সৃষ্ট বন্যায় ভেসে গেছে বিস্তীর্ণ এলাকা। তবে নিখোঁজরা সবাই মারা গেছেন বলে ধারণা করছে স্থানীয়রা।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, রোববার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরখণ্ডের চামোলি জেলার নন্দাদেবী শিখরের কাছে হিমালয়ে তুষারধসের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা সবাই তুষারধসে প্রাণ হারিয়েছেন। এছাড়া প্লাবিত তুষারের তোড়ে স্থানীয় একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এঘটনায় টুইট করে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, উত্তরাখণ্ডের দুর্ভাগ্যজনক পরিস্থিতির নিয়মিত খবর রাখছি।

বিবিসি জানিয়েছে, তুষারধসের কারণে হিমালয়ের পাদদেশে বয়ে যাওয়া নদীগুলোতে পানির স্তর বাড়তে শুরু করেছে। এতে স্থানীয় ঘর-বাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

হিমালয়ের নন্দাদেবী শৃঙ্গের কাছে একটি হিমবাহ বিস্ফোরণের পর তীব্র জলরাশি স্থানীয় অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে আকষ্মিক বন্যার সৃষ্টি করে। এতে বেড়েই চলেছে ক্ষয়ক্ষতির পরিমাণ।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন