© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সড়ক দুর্ঘটনা : মরিয়ম নওয়াজের মেয়ে মেহেরুন নিসা আইসিইউতে

শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনা : মরিয়ম নওয়াজের মেয়ে মেহেরুন নিসা আইসিইউতে
international-desk
০৪:৫১ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২১

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগের (এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের মেয়ে মেহেরুন নিসা। বর্তমানে তাকে শরিফ মেডিকেল সিটিতে ভর্তির পর আইসিইউতে রাখা হয়েছে।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, রোববারের ওই দুর্ঘটনায় মেহেরুন নিসা মাথায় আঘাত পেয়েছেন। গুরুতর চোটের কারণে মেহেরুন নিসাকে অস্ত্রোপচার করতে হয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন পাকিস্তান মুসলিম লীগের মুখপাত্র আওরঙ্গজেব।

তবে কোথায় কীভাবে এই দুর্ঘটনা সংঘঠিত হয়েছে সে বিষয়ে পাকিস্তান মুসলিম লীগের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে মেয়ের দুর্ঘটনার খবরে পূর্বনির্ধারিত হায়দরাবাদ সফর পিছিয়ে দিয়েছেন মরিয়ম নওয়াজ।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন