© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মদিনায় সোফা কারখানায় আগুন : ৭ বাংলাদেশি নিহত

শেয়ার করুন:
মদিনায় সোফা কারখানায় আগুন : ৭ বাংলাদেশি নিহত

ছবি- সংগৃহিত

international-desk
০৪:২২ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২১

সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় আগুন লেগে সাত বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাতের কোনো তথ্য দিতে পারেনি মদিনার প্রশাসন।
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মহসীন হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ দূতাবাসের এই কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে মিজান ও আরাফাত নামের সহোদর দুই ভাই রয়েছেন। তারা চট্টগ্রামের লোহাগড়া উপজেরার দক্ষিণ সুখছড়ী চাম্বিরপাড়ার বাসিন্দা সুলতান আহমেদের ছেলে।

তবে আগুনে দগ্ধ অন্যান্য বাংলাদেশিদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। যদিও হতাহতদের ব্যাপারে সার্বিক খোঁজখবর শুরু করেছে বাংলাদেশ দূতাবাস।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন