© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ডাক্তার স্ত্রীর পরকীয়া নিয়ে আদালতের দ্বারস্থ স্বামী!

শেয়ার করুন:
এবার ডাক্তার স্ত্রীর পরকীয়া নিয়ে আদালতের দ্বারস্থ স্বামী!
country-desk
০৯:০৮ পিএম | ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

স্ত্রীর পরকীয়ায় চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন এক স্বামী।

রোববার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সদর আদালতে স্ত্রীর বিরুদ্ধে একটি মামলাও করেছেন ওই স্বামী।

আদালতের বিচারক ফারজানা আহমেদ মামলাটি গ্রহণ করে মামলার দুই আসামি দীপুর স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে সমন জারি করেছেন।

(আসামিদ্বয়ের সামাজিক অবস্থান ও নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করা হয়নি।) 

অভিযুক্ত স্ত্রী ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সাবেক ছাত্রী ও বর্তমানে ধানমণ্ডি এলাকার আনোয়ার খান মডার্ন আধুনিক মেডিকেল কলেজের প্রভাষক।

আর তার প্রেমিক উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ছাত্র।

মামলা সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন দীপুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের উত্তর মৌড়াইল মহল্লায়। বিএসসি ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল) দীপুর সঙ্গে ২০১৪ সালের ২৮ আগস্ট রেজিস্ট্রি কাবিন করে উত্তর মৌড়াইল মহল্লার ওই মেয়ের বিয়ে হয়।

দীপু তার অফিসের কাজে ঢাকার বাইরে গেলে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার জন্য প্রেমিক তার বাড়িতে আসা-যাওয়া করত।

২০১৮ সালের ২৬ ডিসেম্বর দুপুরে দীপু তার অফিসের কাজে কর্মস্থলে ছিলেন। এদিন তার স্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় তার বাবার বাড়িতে মুনতাছিরের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী আরিফুল হক মাসুদ বলেন, সাধারণত এ ধরনের মামলা আদালত আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়ে থাকেন। কিন্তু পরকীয়ার ঘটনায় চট্টগ্রামে চিকিৎসক আত্মহত্যার কারণে আদালত এ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎিসক মোস্তফা মোরশেদ ইনজেকশনের মাধ্যমে নিজের শিরায় বিষপ্রয়োগ করে আত্মহত্যা করেন।

আত্মহত্যার আগে স্ত্রীর সমালোচনা করে স্বামী মোস্তফা মোরশেদ ফেসবুকে পোস্ট দেন। তিনি লিখেন, ‘ভালো থেকো, আমার ভালোবাসা তোমার প্রেমিকাদের (প্রেমিকদের) নিয়ে।’

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নগরের নন্দনকানন এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে আকাশের স্ত্রী তানজিলাকে আটক করে।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মোস্তফা মোরশেদের স্ত্রী-শ্যালিকা-দুই বন্ধুসহ ছয়জনকে আসামি করে শুক্রবার বিকেলে চান্দগাঁও থানায় মামলা করেন চিকিৎসকের মা জোবেদা খানম।

 

টাইমস/এক্স

মন্তব্য করুন