© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বোমা হামলায় আফগান সেনা কমান্ডোসহ ৪ পুলিশ নিহত

শেয়ার করুন:
বোমা হামলায় আফগান সেনা কমান্ডোসহ ৪ পুলিশ নিহত

ছবি- সংগৃহিত

international-desk
০৮:২১ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২১

মুহুর্মুহু বোমা বিস্ফোরণে এক সেনা কমান্ডোসহ আফগান নিরাপত্তাবাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন। হামলায় দেশটির অন্তত ১০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

মুহুর্মুহু বোমা বিস্ফোরণে এক সেনা কমান্ডোসহ আফগান নিরাপত্তাবাহিনীর অন্তত চার সদস্য নিহত হয়েছেন। হামলায় দেশটির অন্তত ১০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের কুনার প্রদেশের চাপা ধারা জেলায় পরপর তিনটি বোমা বিস্ফোরিত হয়। একই দিনে জালালাবাদে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

কুনার প্রদেশের বিস্ফোরণে এক কমান্ডারসহ চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। তবে জালালাবাদের বিস্ফোরণে বেসামরিক নাগরিকরা আহত হয়েছেন।

কান্দাহার পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, একটি পুলিশ আউটপোস্ট লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

প্রসঙ্গত, আফগানিস্তানে সম্প্রতি সরকারি বাহিনীর অভিযানে অর্ধশতাধিক তালিবান নিহতের পর থেকেই দেশটিতে শুরু হয়েছে গোপন হামলা। কয়েকদিনে দেশটিতে অসংখ্য বোমা হামলার ঘটনা ঘটেছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন