© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় দম্পতির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

শেয়ার করুন:
কুমিল্লায় দম্পতির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের
central-desk
১০:২৩ এএম | ০৫ ফেব্রুয়ারি, ২০১৯

কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এই ঝগড়া থামাতে গিয়ে স্বামীর হামলায় মো. ইজাজ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এই ঝগড়া থামাতে গিয়ে স্বামীর হামলায় মো. ইজাজ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার রাতে নগরীর হাউজিং এস্টেটের ৩নং সেকশনের ৬৩নং বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মো. ইজাজ উপজেলার গজারিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সেকান্দার আলী।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ সূত্র জানায়, জেলার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামের মো. দুলাল হোসেন নগরীর হাউজিং এস্টেট ৩নং সেকশন এলাকার বাসিন্দা শহিদুল হকের মেয়ে সানজিদা সুলতানা মুন্নিকে বিয়ে করেন। বিয়ের পর দুলাল মাদকাসক্ত হয়ে পড়লে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

এদিকে একটি হত্যা মামলায় আসামি হয়ে স্বামী-স্ত্রী দুজনই দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন। কয়েকদিন আগে জামিনে মুক্তি পান ওই দম্পতি। সোমবার সন্ধ্যায় মুন্নিকে নিজ বাড়িতে নিতে আসেন তার স্বামী দুলাল। মুন্নি না যেতে চাইলে এনিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়।

এ ঘটনায় প্রতিবেশী ইজাজ তাদের ঝগড়া থামাতে যায়। এতে দুলাল ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে দুলাল স্থানীয় পুলাশসহ আরও কয়েকজনকে নিয়ে ইজাজকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

পরে ইজাজকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থা অবনতি হলে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মারা যান।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন জানান, নিহত ইজাজের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। আহত মুন্নি কুমিল্লা মেডিক্যাল কলেজে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

 

টাইমস/এসআর/জিএস

মন্তব্য করুন