নোবেলজয়ী ড. ইউনূসকে হাইকোর্টে তলব
ফাইল ছবি
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে তাকে তলব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
জানা গেছে, নিজ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ পালন না করায় ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন হাইকোর্ট। নোবেলজয়ী এই অর্থনীতিবিদের বিরুদ্ধে আনা হয়েছে আদালত অবমাননার অভিযোগ।
এদিকে একই অভিযোগে গ্রামীণ ব্যাংকের একজন পরিচালককেও তলব করেছেন আদালত। আদেশে আগামী ১৬ মার্চ তাদের আদালতে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
টাইমস/এসএন