© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নাইজেরিয়ায় স্কুল থেকে শতাধিক ছাত্রীকে অপহরণ

শেয়ার করুন:
নাইজেরিয়ায় স্কুল থেকে শতাধিক ছাত্রীকে অপহরণ
international-desk
০৬:০০ পিএম | ২৬ ফেব্রুয়ারি, ২০২১

নাইজেরিয়ার একটি স্কুলের আবাসিক হোস্টেল থেকে কয়েকশ ছাত্রীকে তুলে নিয়ে গেছে বন্দুকধারীরা। এখন পর্যন্ত অপহৃত ছাত্রীদের সন্ধান পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা এলাকায় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) অতর্কিতে হামলা চালায় বন্দুকধারীরা। এসময় তারা একটি স্কুলের আবাসিক হোস্টেলে হানা দিয়ে কয়েকশ ছাত্রীকে জিম্মি করে। পরে ছাত্রীদের অপহরণ করে বন্দুকধারীরা।

এক সপ্তাহের মধ্যে দেশটিতে অপহরণের এটি দ্বিতীয় ঘটনা। এঘটনায় শিক্ষক ও অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালের দিকে একটি সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে হানা দেয় বন্দুকধারীরা। এসময় তারা শিক্ষক ও অভিভাবকদের জিম্মি করে ছাত্রীদের তুলে নিয়ে যায়। এখন পর্যন্ত নিখোঁজ ছাত্রীদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে ছাত্রীদের উদ্ধারে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী অভিযান শুরু করেছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন