মাদক মামলা থেকেও অব্যাহতি পেলেন ইরফান সেলিম
ফাইল ছবি
০৮:৫১ পিএম | ০১ মার্চ, ২০২১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর ইরফান সেলিমকে এবার মাদক মামলা থেকেও অব্যাহতি দিয়েছেন আদালত। তিনি সরকার দলীয় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে।
সোমবার (১ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালত এ রায় দেন। পুলিশ ইরফানের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় আদালত এ মামলায় অধিকতর তদন্তের আদেশ দেননি।
এর আগে অবৈধ আগ্নেয়াস্ত্র বহন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে গত ২৭ অক্টোবর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়। গত ১৮ ফেব্রুয়ারি অস্ত্র মামলা থেকে অব্যাহতি পান ইরফান সেলিম। এবার তিনি মাদক মামলা থেকেও অব্যাহতি পেলেন।
টাইমস/এসএন