© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন করেছে বিএনপি : কাদের

শেয়ার করুন:
মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন করেছে বিএনপি : কাদের
own-reporter
০৩:৩১ পিএম | ০২ মার্চ, ২০২১

দুর্নীতির মামলায় দণ্ডিত আসামিকে দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধন করার মাধ্যমে বিএনপি মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্র্শন করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা বলেছেন।

মঙ্গলবার (২ মার্চ) সকালে চট্টগ্রাম-বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধনকালে এ অভিযোগ করেন ওবায়দুল কাদের। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ অর্জনের ‘সুবর্ণ জয়ন্তী’ একজন পলাতক আসামি দিয়ে উদ্বোধন করছে বিএনপি। দলটিতে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতেও টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন স্বাধীনতার প্রতি বিএনপির অসম্মান প্রদর্শন বলেই মনে করছে জনগন।

তিনি বলেন, বিএনপির মুখে স্বাধীনতার চেতনা যেন ভূতের মুখে রাম রাম ধ্বনি। বিএনপি নাকি দেশে গণতন্ত্র খুঁজে পায় না। কিন্তু তারা যখন নির্বাচনে জিতে তখন এক কথা বলে, আর পরাজিত হলে বলে আরেক কথা বলে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন