রাজধানীতে হত্যা মামলায় ৮ আসামির যাবজ্জীবন
০৪:০৪ পিএম | ০৪ মার্চ, ২০২১
রাজধানীর তুরাগে আলেক মিয়া হত্যা মামলায় আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আবদুর রাজ্জাক, আবদুস সাত্তার, আবদুল জব্বার, আউয়াল মিয়া, আলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সমর আলী এবং তমিজ উদ্দিন ওরফে তমু।
যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদেরকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
প্রসঙ্গত, জমি নিয়ে বিরোধের জেরে ২০০৮ সালের ২৫ জুন তুরাগ থানাধীন নলভোগ গ্রামের আলেক মিয়াকে পিটিয়ে হত্যা করে আসামিরা।
টাইমস/এসএন