© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালী চালায় আমি : এমপি একরাম

শেয়ার করুন:
নোয়াখালী চালায় আমি : এমপি একরাম
own-reporter-noakhali
০৫:০৫ পিএম | ০৫ মার্চ, ২০২১

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বলেছেন, সে (কাদের মির্জা) প্রথমে আমাকে দিয়ে শুরু করেছে। যাইতে যাইতে সে তার ভাবি এবং ভাই ওয়ায়দুল কাদেরসহ দেশের কোনো নেতাকে বাদ দেয়নি। নেত্রীকে নিয়েও কথা বলেছে সে। কিন্তু নোয়াখালী তো চালায় আমি। এইটা নেত্রীও জানেন।

শুক্রবার (৫ মার্চ) দুপুরে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এমপি একরাম।

নোয়াখালীর এই এমপি বলেন, গত ছয় দিন আমি ঢাকায় ছিলাম। আমি নেত্রীকে কতগুলো ম্যাসেজ পাঠিয়েছি, উনি সেগুলো দেখছেন। নেত্রীর সঙ্গে যিনি সব সময় থাকেন, তিনি আমাকে বললেন, নেত্রী আপনাকে (এমপি একরাম) এতো ভালো জানেন। আপনি কেন ঢাকায়? আমি বলি যে আমাদের কমিটিটা দরকার। তিনি বলেন, নোয়াখালী চালায় কে? আমি কই নোয়াখালী চালাই আমি। তিনি আমাকে বলেন, তাহলে নোয়াখালী গিয়ে নোয়াখালী চালান। আপনাকে কেউ আটকাবে না।

এমপি একরাম আরও বলেন, যারা অর্থের বিনিময়ে সামনের নির্বাচনে নমিনেশনের আশা করতেছেন। তাদের লাভ হবে না। বিএনপি যেহেতু ভোটে আসবে না। তাই নৌকা এদিক ওদিক চলে যেতে পারে। কিন্তু আমি কোনো বেঠিক মানুষের হাতে নৌকা গেলে মেনে নেব না। আমার কোনো লোককে আমি বেঠিক জায়গায় ভোট দিতে দিব না। আমাদের দরকার যে জনগণের পাশে থেকে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে, এমন কাউকে নির্বাচিত করা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক, চর আমান উল্যাহ ইউপি চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, চর ক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসার আজাদ, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম রাজীব, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদ প্রমুখ।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন