© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালীর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা : নাছিম

শেয়ার করুন:
নোয়াখালীর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা : নাছিম
own-reporter
০৫:১৫ পিএম | ১০ মার্চ, ২০২১

দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুযোগ তো কারও নেই। নোয়াখালীর ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। এসব কথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বুধবার (১০ মার্চ) সকালে কোম্পানিগঞ্জে সংঘর্ষের ঘটনায় তিনি এসব কথা জানান।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, দলীয় ভাবমূর্তি রক্ষা করার জন্য দলের গঠনতন্ত্র অনুসারে ব্যবস্থা নেয়ার সুযোগ আছে। যদি কেউ দলের ইমেজ নষ্ট করতে কোথাও বিছিন্নভাবে কাজ করে তার বিরুদ্ধে দল অবশ্যই ব্যবস্থা নেবে।

সম্প্রতি নোয়াখালীর বসুরহাট পৌরসভায় কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে কোম্পানিগঞ্জ বসুরহাট পৌর এলাকা। মঙ্গলবারও দুপক্ষের সংঘর্ষে একজন নিহতসহ অর্ধশত আহত হয়েছেন। এ ঘটনায় ৯৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে মামলা করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন