© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় পাট ব্যবসায়ীর নামে ওয়ারেন্ট

শেয়ার করুন:
খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় পাট ব্যবসায়ীর নামে ওয়ারেন্ট
own-reporter-khulna
০৭:১২ পিএম | ১০ মার্চ, ২০২১

ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় এক পাট ব্যবসায়ীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এই আদেশ দেন।

দুদকের পিপি খন্দকার মজিবুর রহমান জানান, জেলার দৌলতপুরের ‘মেসার্স সৌরভ ট্রেডার্স’র স্বত্বাধিকারী মিতা ভট্টাচার্য ওরফে মিতা বাগচীর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মজিবুর বলেন, ২০১০-১১ সালে সোনালী ব্যাংক স্যার ইকবাল রোড কর্পোরেট শাখা থেকে তিন কোটি ৭৪ লাখ টাকা ঋণ নেন সৌরভ ট্রেডার্সের স্বত্বাধিকারী মিতা ভট্টাচার্য, যা সুদ-আসলে ৫ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংকের এই টাকা তিনি আত্মসাৎ করেছেন।

তিনি আরও জানান, মিতা ভট্টাচার্য ওরফে মিতা বাগচী খুলনার পাট ব্যবসায়ী সুজিত কুমার ভট্টাচার্যের স্ত্রী। এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

 

টাইমস/এসজে

মন্তব্য করুন