© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিয়ানমারের চার ফেসবুক গ্রুপ বন্ধের ঘোষণা কর্তৃপক্ষের

শেয়ার করুন:
মিয়ানমারের চার ফেসবুক গ্রুপ বন্ধের ঘোষণা কর্তৃপক্ষের
international-desk
১১:২২ এএম | ০৬ ফেব্রুয়ারি, ২০১৯

ফেসবুকের চোখে মিয়ানমারের চারটি ভয়ংকর ফেসবুক গ্রুপ ধরা পড়েছে। এসব গ্রুপ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসা মিয়ানমারের চারটি ভয়ংকর গ্রুপ হচ্ছে- ‘আরাকান আর্মি’, ‘মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি’, ‘কাচিন ইনডিপেনডেন্টস আর্মি’ এবং ‘ট্যাং ন্যাশনাল লিবারেশন আর্মি’।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, মিয়ানমারের ভয়ংকর এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে যাতে মানুষের ক্ষতি করতে না পারে, সে লক্ষ্যে তারা এসব গ্রুপ বন্ধ করে দিচ্ছে।

ফেসবুকের এক বিবৃতিতে বলা হয়: ‘অফলাইনে ক্ষতির বিষয়টি প্রতিরোধ করতে কোনো সংগঠন বা ব্যক্তিকে আমরা সুযোগ দেব না, যাতে তারা সহিংস মিশন চালাতে পারে বা সহিংসতায় জড়াতে পারে। তাদের কোনো ফেসবুকে উপস্থিতি থাকবে না। এসব সংগঠনের বিরুদ্ধে বেসামরিক মানুষের প্রতি আক্রমণ ও মিয়ানমারে সহিংসতা ছড়ানোর স্পষ্ট প্রমাণ রয়েছে। আমরা তাদের আমাদের সেবা ব্যবহার করে সেখানে উদ্বেগ তৈরি ঠেকাতে চাই।’

 

টাইমস/জিএস

মন্তব্য করুন