© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা পজিটিভ রিজভী হাসপাতালে ভর্তি

শেয়ার করুন:
করোনা পজিটিভ রিজভী হাসপাতালে ভর্তি
own-reporter
০৬:৩৩ পিএম | ১৮ মার্চ, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে তিনি বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) রাজধানীর স্কয়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন বিএনপির এই নেতা। বুধবার করোনা টেস্ট করার পর বৃহস্পতিবার রিপোর্ট পজিটিভ আসে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, উন্নত চিকিৎসার জন্য রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা রিজভীর সুস্বাস্থ্য কামনা করেছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন