© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মন্ত্রীকে নিয়ে ছাত্রলীগ নেতার পোস্ট : ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

শেয়ার করুন:
মন্ত্রীকে নিয়ে ছাত্রলীগ নেতার পোস্ট : ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ফাইল ছবি

own-reporter-narayanganj
০৮:০৮ পিএম | ২৪ মার্চ, ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে নিয়ে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে নারায়ণগঞ্জে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) রাতে গাজী গ্রুপের ম্যানেজার (প্রশাসন) মোজাম্মেল হক বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন- রুপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশফাকুল ইসলাম তুষার ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম জেমিন।

রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির গণমাধ্যমকে বলেন, আসামিরা নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, ভিত্তিহীন খবর প্রচার করেছেন। তারা মন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়িয়েছেন।

ওসি জানান, গত ২৬ ফেব্রুয়ারি রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার প্রস্তাবিত গাজী ক্রিকেট একাডেমির জন্য নির্ধারিত জমির ছবিসহ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক ঘটনার বর্ণনা দিয়ে ছাত্রলীগ নেতা আশরাফুল আলম জেমিন তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। এতে মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এ ঘটনায় গাজী গ্রæপের ম্যানেজার মোজাম্মেল হক রূপগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

ওসি বলেন, ফেসবুক আইডিটির মূল মালিক চিহ্নিত করার জন্য আইটি বিভাগে রিপোর্ট করা হয়েছে। এছাড়া আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এদিকে অভিযুক্ত আশরাফুল আলম জেমিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। প্রতিপক্ষ আমাকে ফাঁসাতে আমার নামে ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালিয়েছে। এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন