প্রচারণা শেষ : তৃণমূল-বিজেপির ভোটের লড়াই শনিবার
ছবি- সংগৃহিত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যসভার প্রথম দফা নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে বৃহস্পতিবার (২৫ মার্চ) মধ্যরাতে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও বাঁকুড়া জেলার ৩০টি আসনে ভোটগ্রহণ হবে। ২৭ মার্চ (শনিবার) এসব আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে রাজ্যে নির্বাচন কেন্দ্রীক যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে মারমার কাটকাট প্রচারণা চালিয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। দুই দলের নেতাকর্মীদের পদচারণায় পশ্চিমবঙ্গের বাতাসে এখন শুধুই ভোটের গন্ধ।
প্রথম দফা নির্বাচনে শেষ দিনের প্রচারণায় মাঠে নামেন বিজেপির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার সকালে বাঁকুড়ায় গণসংযোগ করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। এসময় তিনি বলেন, ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ বিজেপির সঙ্গে আছে।
এদিকে শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দোপাধ্যায় নিজেই মাঠে নামেন। পশ্চিমবঙ্গে নিজের প্রতাপ বজায় রাখতে বিজেপি ধুয়ে দেন মমতা।
এসময় এক মঞ্চে বক্তৃতাকালে মমতা বলেন, বিজেপি বহিরাগতদের দল। বাংলা আগুন জ্বালানোর জন্য বিজেপি ফাঁদ নিয়ে এসেছে। বাংলার শান্তিপ্রিয় মানুষ বিজেপির ফাঁদে পা দেবে না। বাংলায় বিজেপির কোনো ঠাঁই হবে না।
টাইমস/এসএন