© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে : ওবায়দুল কাদের

শেয়ার করুন:
ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে : ওবায়দুল কাদের

ফাইল ছবি

own-reporter
০৪:০৩ পিএম | ০৫ এপ্রিল, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যদিয়ে ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচিত হয়েছে। মামুনুল হকের নৈতিক অবনমনের ব্যাপারে সংসদে প্রধানমন্ত্রী তথ্যবহুল বক্তব্য দিয়েছেন। সত্য কখনো চাপা থাকে না।

সোমবার (৫ এপ্রিল) সকালে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্মব্যবসায়ীদের আঁতে ঘা লেগেছে। জনগণ ভেবেছে লজ্জাজনক কুকর্মের পরে তাদের তথাকথিত নেতারা জাতির সামনে ক্ষমা চাইবেন, কিন্তু দেখা যাচ্ছে চোরের মায়ের বড় গলা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই দেশ পীর আওলিয়ার দেশ। এই দেশ ওলামা মাশায়েখের দেশ। এখানে ধর্মকে অধর্ম চর্চার হাতিয়ারে পরিণত করেছে ধর্মব্যবসায়ীরা। এসব লেবাসধারীদের জনগণ সহ্য করবে না।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন