© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৯১ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ২৬৯ শ্রমিক আটক

শেয়ার করুন:
১৯১ বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ২৬৯ শ্রমিক আটক

ছবি- সংগৃহিত

international-desk
০৫:৫৬ পিএম | ০৮ এপ্রিল, ২০২১

বৈধ কাগজপত্র না থাকায় মালয়েশিয়ায় ১৯১ বাংলাদেশিসহ ২৬৯ জনকে আটক করেছে পুলিশ। দেশটির রাজধানী কুয়ালালামপুরের স্তেপাকের নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে দেশটির অভিবাসন পুলিশ।

আটকদের মধ্যে বাংলাদেশি ১৯১ জন, ইন্দোনেশিয়ার ৫৭ জন, মিয়ানমারের ১৯ এবং ভিয়েতনামের দুইজন নাগরিক রয়েছেন। আটক সবাই নির্মানাধীন অ্যাপার্টমেন্টে কাজ করতেন।

স্থানীয় সময় বুধবার (৭ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল দজাইমি দাউদ।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিযানে দেশটির অভিবাসন পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, সিভিল ডিফেন্স ফোর্স এবং শ্রম বিভাগের অন্তত ১২০ কর্মকর্তা অংশ নেন। পরে দেশটির অভিবাসন আইন- ১৯৫৯/৬৩ এর বিভিন্ন ধারায় অবৈধ শ্রমিকদের আটক করা হয়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন