© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা : সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু আর নেই

শেয়ার করুন:
করোনা : সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু আর নেই

ফাইল ছবি

own-reporter
০৫:২৬ পিএম | ১৪ এপ্রিল, ২০২১

সুপ্রিম কোর্টের আইনজীবী, সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

প্রবীণ এই আইনজীবীর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১৪ এপ্রিল) বিকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হয়ে রাজধানীর সিএমএইচে ভর্তি হন তিনি। চিকিৎসা চলাকালে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মঙ্গলবার (১৩ এপ্রিল) তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বুধবার সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রসঙ্গত, আবদুল মতিন খসরু কুমিল্লা-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আবদুল মতিন খসরু মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন