© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডাকসু নেতা আকতার রিমান্ডে

শেয়ার করুন:
ডাকসু নেতা আকতার রিমান্ডে

ফাইল ছবি

own-reporter
০৭:৪১ পিএম | ১৪ এপ্রিল, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের এসআই সাইফুল ইসলাম সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। ডাকসু’র সাবেক নেতা আকতার হোসেনের নামে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা আসামি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আকতার হোসেনকে ঢাবি ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে ডিবি।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন