© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হেফাজতের শীর্ষ নেতা মাওলানা জুনায়েদ গ্রেপ্তার

শেয়ার করুন:
হেফাজতের শীর্ষ নেতা মাওলানা জুনায়েদ গ্রেপ্তার

ফাইল ছবি

own-reporter
০৭:৩৮ পিএম | ১৭ এপ্রিল, ২০২১

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) বিকালে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম রাজধানীর গুলশান থানাধীন বারিধারা মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানে মতিঝিল, রমনা ও লালবাগ বিভাগ গোয়েন্দা পুলিশের যৌথ দল অংশ নেয়।

ডিএমপি’র গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, হেফাজতের ঢাকা মহানগরীর প্রধান মাওলানা জুনায়েদ আল হাবীবের বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে সমাবেশের নামে তাণ্ডব, জ্বালাও-পোড়াওয়ের অভিযোগে মামলা রয়েছে।

এছাড়া সম্প্রতি পল্টন এলাকায় তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলারও অন্যতম আসামি তিনি। আদালতে মাওলানা জুনায়েদ আল হাবীবের ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন