© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের আরও ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের আরও ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিকী ছবি

district-correspondent
০২:৫৮ পিএম | ১৮ এপ্রিল, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের আরও ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৮ এপ্রিল) গভীর রাত পর্যন্ত পৃথক পৃথক অভিযান চালায় পুলিশ ও গোয়েন্দা বাহিনী। এছাড়া জেলার বিভিন্ন সরকারি অফিস ও স্থাপনায় চালানো তাণ্ডব, ভাংচুর ও অগ্নিসংযোগের ছবি ও ভিডিও চিত্র দেখে আসামিদের শনাক্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলাবাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন