© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হেফাজত নেতা মামুনুল রিমান্ডে

শেয়ার করুন:
হেফাজত নেতা মামুনুল রিমান্ডে
own-reporter
০৪:১৭ পিএম | ১৯ এপ্রিল, ২০২১

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আদালতে সোপর্দ করার পর মামুনুল হকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্রটি জানিয়েছে, নিরাপত্তার কথা মাথায় রেখে মাওলানা মামুনুল হককে ডিবি কার্যালয়ে রাখা হবে। সেখানে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

এর আগে গতকাল রোববার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে মাওলানা মামুনুলকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতা ও সম্প্রতি বায়তুল মোকাররমে তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত মামলায় মাওলানা মামুনুলকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন