© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্ম অবমাননার অভিযোগ: নূরের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

শেয়ার করুন:
ধর্ম অবমাননার অভিযোগ: নূরের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা

ফাইল ছবি

own-reporter
০৪:৪৬ পিএম | ১৯ এপ্রিল, ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ফেসবুক লাইভে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়েছে।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজীব বাদি হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।

শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মামলার এজাহারে বাদি বলেছেন, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। ভিপি নূর ধর্মীয় উসকানিমূলক বক্তব্যসহ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধ নিয়ে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন।

এজাহারে আরও বলা হয়েছে, ভিপি নূর ও তার সমর্থকদের আইনের আওতায় আনা গেলে আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধ ও দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন