© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিস্ফোরক মামলায় ‘শিশু বক্তা’ রিমান্ডে

শেয়ার করুন:
বিস্ফোরক মামলায় ‘শিশু বক্তা’ রিমান্ডে

ফাইল ছবি

own-reporter
০৫:৪৩ পিএম | ২১ এপ্রিল, ২০২১

বায়তুল মোকাররমে সহিংসতায় উস্কানী ও ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার বিস্ফোরক মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীর (শিশু বক্তা) চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম আদালত রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ভার্চুয়াল আদালতে রফিকুল ইসলাম মাদানীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২৯ মার্চ নেত্রকোনার পূর্বধলার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন